‘অনওয়ার্ড’ গেম ডেভেলপার কোম্পানিকে কিনলো ফেসবুক

২ মে, ২০২১ ০৩:০৫  
ফেসবুক তাদের বর্ধনশীর অকুলাস স্টুডিওসকে এগিয়ে নিতে আরেকটি ডেভেলপার প্রতিষ্ঠানকে যুক্ত করলো। শীর্ষ সামাজিক যোগাযোগ মাধ্যমটি জনপ্রিয় মাল্টিপ্লেয়ার ফাস্ট-পারস ভিআর শ্যুটিং গেম ‘অনওয়ার্ড’ এর নির্মাতা প্রতিষ্ঠান ডাউনপুওর ইন্টার‍্যাক্টিভকে অধিগ্রহণ করেছে। খবর এনগ্যাজেট। আর্থিক বিষয়টি উল্লেখ না করলেও ফেসবুক জানিয়েছে এই অধিগ্রহণের অধীনে সমগ্র স্টুডিওটি রয়েছে। বর্তমানে বিভিন্ন প্লাটফর্মে থাকা গেমটির সহায়তা চালিয়ে যাবে উভয় প্রতিষ্ঠান। ২০১৬ সালে অনওয়ার্ড গেমটির আর্লি অ্যাক্সেস উন্মুক্ত করা হয়। ফেসবুকের অধিগ্রহণ করা অর্থ দিয়ে ডাউনপুওর নতুন প্রকল্পের কাজ শুরু করবে। ভিআর স্টুডিওসকে বিশেষ গুরুত্ব দিয়ে ফেসবুক প্রচুর বিনিয়োগ করছে। ২০১৯ সালের শেষ দিক থেকে কোম্পানি বিট গেমস, সানজারু গেমস এবং রেডি অ্যাট ডাউন অধিগ্রহণ করেছে। চলতি বছরে রেডি অ্যাট ডাউন তাদের লোন ইকো টু গেম উন্মোচন করবে। ডিবিটেক/বিএমটি